|
হজের অংশ হিসেবে হজযাত্রীরা মিনায় অবস্থান করেন। মিনা এলাকা জুড়ে তাবু আর তাবু। ৭জিলহজ থেকে হাজীগণ মিনায় আসতে শুরু করেন। বুধবার সকাল থেকে নামে বৃস্টি। সাধারনত মরু এলাকায় বৃস্টি কম হয়। তাই হঠাত বৃস্টি হলে হাজিরা কিছুটা বিপাকে পড়েন । সারা দিন মিনায় ইবাদত করেন।বৃহস্পতিবার আরাফাতে অবস্থান হজের গুরুত্বপূন অংশ। আরাফাতে অংশ নিতে বুধবার রাত থেকে আরাফাতের উদ্দেশে রোনা হন। কেউবা গাড়িতে চড়ে অথবা পায়ে হেটে পেৌছান আরাফাতে। আরাফাতের জাবালে রহমত পাহড়ে উঠে কেউ কেউ দোয়া ইবাদত বন্দেগী করে সময় কাটান। কেউবা চলে যান মসজিদে নামিরা ।যেখান থেকে হজের খুতবা দেয়া হয়।মসজিদে নামিরায় যারা খুতবা শুনতে যান জোহর আসর নামাজ একসংগে আদায় করেন। আর যারা তাবুতে অবস্থান করেন তারা ইবাদত বন্দেগী করে সময় কাটান।
|