Error
  • Error loading feed data.
Feedback:
The site with interactive database has been launched recently and being upgraded regularly. Your suggestions to improve the site will be highly appreciated. Please send us the suggestions to webmaster@hajj.gov.bd
হজ প্রতিনিধি দলের সৌদিআরব ত্যাগ

হজ প্রতিনিধি দলের সৌদিআরব ত্যাগ

হজ ব্যবস্থাপনাকে আরো সুসংহত করতে হজ প্রতিনিধি দল  সৌদিআরবে কাজ করেছেন। বাংলাদেশ থেকে এবার ৫৮  হাজারের  বেশি হজযাত্রী সুষ্ঠুভাবে হজ পালন করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে ১১ সদস্যের হজ প্রতিনিধি দল দায়িত্ব পালন শেষে  দেশে ফিরেন ডিসেম্বর।

বাংলাদেশ বিমানের(বিজি ০৩৮)ফ্লাইটে স্থানীয় সময় ভোর রাত সাড়ে টায় জেদ্দা বাদশাহ আব্দুল আজিজ আর্ন্তজাতিক বিমান বন্দর  থেকে রওনা হওয়ার কথা থাকলে ও দুপুর ২:৩০ মিনিটে রওনা  হয়ে  ডিসেম্বর রাত .৫৫ মিনিটে ঢাকায় জিয়া আন্তজার্তিক বিমানবন্দরে  অবতরন করেন

 হজ প্রতিনিধি দলের অপর সদসস্যরা হলেন জাতীয় সংসদের মাননীয় তিন সাংসদ  মো. মতিউর রহমান ,  কে এম আউয়াল (সাইদুর রহমান), বেগম সুফিয়া খাতুন। মন্ত্রী পরিষদ সচিব এম আবদুল আজিজ, এন ডি সি, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব  মো. আবদুর রব হাওলাদার , ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের সদস্য মিছবাহুর  রহমান  চৌধুরী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মো. সালাউদ্দিন,পররাষ্ট্র মন্ত্রনালয় মহাপরিচালক (পশ্চিম এশিয়া)মো. জাফর,ওয়াকফ্ প্রশাসকের মোজাম্মেল হক ফরহাদ খান

 উল্লেখ্য হজ প্রতিনিধি দলটি গত ২০ নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দা বাদশাহ আব্দুল আজিজ আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরন করেন।

 হজ প্রতিনিধি দলকে  জেদ্দা বাদশাহ আব্দুল আজিজ বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাস্ট্রদূত মো. ফজলুল করিম, হজ প্রশাসনিক দলের দলনেতা যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ,জেদ্দার কনসাল জেনারেল মো. গোলাম সারোয়ার,কাউন্সেলর (হজ) মো. আলমগীর,কাউন্সেলর (রাজনৈতিক)অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু ,কনসাল হজ মোহাম্মদ হোসেনসহ প্রমুখ।