Main Menu
Feedback:
The site with interactive database has been launched recently and being upgraded regularly. Your suggestions to improve the site will be highly appreciated. Please send us the suggestions to webmaster@hajj.gov.bd

 
Pilgrim List (all)

Pilgrim Login 

হজ্জ ব্যবস্থাপনা সিসটেমকে পুরস্কৃত করল বেসিস

তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে এবার হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে বলে এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেছে।

'বেসিস সফটএক্সপো ২০১০' মেলা চলাকালীন গত বৃহস্প্রতিবার (১১-০২-২০১০) রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব কামালউদ্দিনের এর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ৬০ হাজার হজযাত্রী হজ পালন করতে যান। হজযাত্রীদের সহায়ক (www.hajj.gov.bd) ওয়েব সাইটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে হজ্জ ব্যবস্থাপনা সিসটেম ও ওয়েবসাইটি বিজনেস অটোমেশন লি: উন্নয়ন, তথ্য হালনাগাদ ও ব্যবস্থাপনা সামপ্রতিকরণ করছে।

এই ওয়েব সাইটের সাথে সাথে বিজনেস অটোমেশন হজ্জ সংক্রান্ত তথ্য সেবা ও গওঝ রিপোর্টের মাধ্যমে হজ্জ ব্যবস্থাপনাকে সহজ সাধ্য করেছে। এই ওয়েবসাইটের সাথে বিভিন্ন সংস্থাকে সংশ্লিস্ট করে একে আরো তথ্য নির্ভর করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব কামালউদ্দিন জানান, হাজীদের প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইটে সংরক্ষন করা হয়েছে। হজের সময় এই ওয়েবসাইটি হাজীর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সংশ্লিস্টদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছে। এ ওয়েবসাইটের মাধ্যমে সুবিধাভোগীরা নির্ভরযোগ্য তথ্য পেয়েছেন, হাজীর তথ্য অবস্থান সমর্্পকে জানার জন্য ওয়েবসাইটে গিয়ে নাম, থানা, জেলা, পাসপোর্ট নম্বর বা নামের অংশ বিশেষ নিয়ে সার্চ দিলে তার সম্পর্কে ছবি সহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। নির্দিস্ট ওয়েবসাইটে (www.hajj.gov.bd) হজনীতি,হজ প্যাকেজ, হজফরম, হজগাইড নিয়মাবলী মক্কা, মিনা, আরাফা মদিনার ম্যাপ, যেকোন হাজীকে খুজে পাওয়া, হাজির জেলা, ফ্লাইট সময়সূচি, হাজীদের স্বাস্থ্য, সরকারি অনুমোদিত হজ এজেন্সির তালিকা, সৌদি আরবে সংশ্লিস্ট দপ্তরে যোগাযোগের ঠিকানা, হজ সম্পর্কিত বিষয় বিভিন্ন তথ্যাবলী পেয়ে থাকেন।

 
হজ প্রতিনিধি দলের সৌদিআরব ত্যাগ

হজ প্রতিনিধি দলের সৌদিআরব ত্যাগ

হজ ব্যবস্থাপনাকে আরো সুসংহত করতে হজ প্রতিনিধি দল  সৌদিআরবে কাজ করেছেন। বাংলাদেশ থেকে এবার ৫৮  হাজারের  বেশি হজযাত্রী সুষ্ঠুভাবে হজ পালন করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে ১১ সদস্যের হজ প্রতিনিধি দল দায়িত্ব পালন শেষে  দেশে ফিরেন ডিসেম্বর।

Read more...
 
হজ্জ শেষ করে হাজিগন দেশে ফিরতে শুরু করেছেন

 

পবিত্র হজপালন শেষ করে হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন

পবিত্র হজপালন শেষ করে হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন । বাংলাদেশ বিমানের একটি সিডিউল ফ্লাইট ( বিজি ০৩৬) হাজিদের নিয়ে ঢাকার জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে  ১ ডিসেম্বর সন্ধে সাড়ে ৬ টায় অবতরন করেছে। হাজিরা সফল ভাবে হজ করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন । একই সঙ্গে হাজিরা জানিয়েছেন সবাই সুস্থ আছেন। 

 
মিনায় হাজিদের পশু কোরবানি, শয়তানকে পাথর নিক্ষেপ

মিনায় হাজিদের পশু কোরবানি, শয়তানকে পাথর নিক্ষেপ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হয়েছেমহান আল্লাহর সন্তুষ্টি কামনায় হাজিরা গতকাল মিনায় কোরবানি দিয়েছেনকেউ নিজে, কেউবা প্রতিনিধির মাধ্যমে পশু কোরবানি দেনতাঁরা বড় শয়তানের প্রতীকী প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ করেনএর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আল্লাহর মেহমানেরা আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যানসেখানে তাঁরা রাতভর ইবাদত-বন্দেগি করে গতকাল শুক্রবার ফজরের নামাজ আদায় করে আবার মিনায় ফিরে যান

Read more...
 
লাখ লাখ মুসলমান হজ পালন করলেন

লাখ লাখ মুসলমান হজ পালন করলেন 
 
পাপমুক্তি ও আশুদ্ধির আকুল বাসনায় বিশ্বের প্রায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান গতকাল ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ পালন করেছেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত মক্কা নগরী থেকে ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে লাখো কণ্ঠে ধ্বনিত হয়েছে এক সুরÑ‘লাব্বাইকা, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুল্ক লা শারিকা লাকা ।’ অর্থাৎÑ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ হাজিদের সমবেত ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পাহাড়ঘেরা আরাফাতের প্রান্তর।

Read more...
 
হজ্জ

1. মিকাত: ইহরাম বাধার স্থান৷
2. তাওয়াফ-ই–জিয়ারত: খালি পায়ে কাবা ঘরের চতুর্দিকে অপেক্ষাকৃত দ্রুতবেগে চারবার এবং ধীর গতিতে তিনবার প্রদক্ষিণ (তাওয়াফ) করা৷
3. ৮ই জিলহজ্জ: মিনায় গমন এবং তাবুতে রাত্রী যাপন৷
4. ৯ই জিলহজ্জ: উকুফ - আরাফাতে গমন এবং সারাদিন ইবাদত বন্দেগীতে কাটানো৷
5. মুজদালিফায় রাত্রীযাপন এবং সেখান হইতে কঙ্কর সংগ্রহ করা৷
6. ১০ই জিলহজ্জ: নির্ধারিত স্থানে জামারায় শয়তানের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ করা৷
7. ১০ অথবা ১১ই: জিলহজ্জ তাওয়াফ এ জিয়ারত সম্পন্ন করা (২য় পর্যায়)৷
8. ১১ অথবা ১২ই: জিলহজ্জ জামারায় কঙ্কর নিক্ষেপ করা (৬ষ্ঠ পর্যায়)৷
9. বিদায়ী তাওয়াফ: মক্কা ত্যাগের পূর্বে কাবা ঘর ৭ বার প্রদক্ষিন করা৷

Discovery Channel Program - Revealed The Hajj

Read more...
 
Hajis are passing time in prayer and religious discussion
All the Hajis now are at Arafah. They are passing time in prayer and religious discussion. Bangladeshi Hajis starts their journey from Mina to Arafah at the late of night to reach early. After reaching at Arafah first of all Bangladeshi Hajis pray for all the Muslim Ummah specially for the peace and prosperity of Bangladesh. This prayer is lead by the Professor Mawlana Mohammad Salah Uddin, the Khatib of Baitul Mukarram, the National Mosque of Bangladesh.   
 
৫৮ হাজার হজযাত্রীর জন্য তথ্যপ্রযুক্তি

৫৮ হাজার হজযাত্রীর জন্য তথ্যপ্রযুক্তি

Please follow the link for the source article 

http://www.eprothomalo.com/index.php?opt=view&page=36&date=2009-11-20

 
মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে মদিনায় সভা অনুষ্ঠিত
২১ নভেম্বর ২০০৯ বেলা ৪:৩০টায় মদিনা হজ্জ মিশন অফিসে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, এডভোকেট মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে মদিনায় হজ্জ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট সামছুল হক টুকু। এছাড়া কেবিনেট সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মোঃ মজিবর রহমান সহ আগত মাননীয় সাংসদবৃন্দ, জেদ্দাস্থ কনসুলেট জেনারেল সহ সংশ্লিষ্ট  আরও অনেকে উপস্থিত ছিলেন। সভায় এ বছরের হজ্জ ব্যবস্থাপনা অন্যান্য বছরের তুলনায় সার্বিক বিবেচনায় সন্তোষ- জনক হিসেবে বক্তারা অভিমত প্রকাশ করেন। সভায় পরবর্তী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজ্জ ব্যবস্থাপনার জন্য কিছু সুপারিশ পেশ করা হয়।
 
Bangladeshi Business Community of Jeddah donates for pilgrims

Bangladeshi Business Community of Jeddah has donated a sum of SR. 13,700 for the Pilgrims who have lost their money in Saudi Arabia. Mr. Golam Sarwar, Consul General, Bangladesh Consulate, Jeddah has handed over the money to Mr. Mohammad Alamgir, Counselor Hajj, Makkah and the total program is coordinated and managed by Advocate Shafiquzzaman Baschu, Counselor (Political), Consulate General of Bangladesh, at that time along with others Mr. Kamal Uddain Ahmed, Bangladesh Administration team leader for Hajj 2009 was present there. Bangladeshi Business Community has also donated various food item of around Two Lacs Taka for the Bangladeshi Pilgrims.