|
NO TRANSLATION AVAILABLE
প্রেস বিজ্ঞপ্তি হজ্জ-২০১০(১৪৩১ হিজরী)এ সরকারী ও বেসরকারী উভয় ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজ্জযাত্রীদের সুবিধার্থে হজ্জের টাকা (মোয়াল্লেম ফি, বিমানভাড়া, বাড়ীভাড়া ও অন্যান্য হজ্জ সংক্রান্ত অর্থ) জমাদানের সময়সীমা সরকার ২২/০৭/২০১০ খ্রিঃ (৯ই সাবান, ১৪৩১ হিঃ) তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বর্ধিত করেছে৷ (মোঃ জাহাংগীর আলম) সিনিয়র সহকারী সচিব (হজ্জ) ফোনঃ ৭১৬৩৬৭৮ |
|
NO TRANSLATION AVAILABLE
সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর ব্যয় এবার দুই লাখ ২৮ হাজার ৬১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর ৭৫ হাজার হজযাত্রীকে হজে পাঠানো হবে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঠানো হবে ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার। গত বছর হজযাত্রীর মোট সংখ্যা ছিল ৫৮ হাজার ৪৮৯ জন। চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র হজ পালিত হবে ১৭ নভেম্বর (১০ জিলহজ)।গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে ২০১০ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন।ঘোষিত হজ প্যাকেজে কোরবানির খরচ ছাড়া মোট খরচ দেখানো হয়েছে দুই লাখ ২৮ হাজার ৬১৫ টাকা। গত বছর আট হাজার টাকা কোরবানির খরচসহ এ খরচ ছিল দুই লাখ ২০ হাজার ৫৫০ টাকা। আগের বছরের তুলনায় এ বছর ১৬ হাজার ৬৫ টাকা খরচ বেড়েছে। সচিব বলেন, সরকারের সঙ্গে চুক্তি না করে বেসরকারি কোনো এজেন্সি হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে না। প্রতি এজেন্সি সর্বনিম্ন ৫০ জন ও সর্বোচ্চ ৪০০ জন হজযাত্রী পাঠাতে পারবে।সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের ২২ জুনের মধ্যে মোয়াল্লেম ফিসহ অন্য চার্জ জমা দিতে হবে। মন্ত্রণালয় ২৫ জুনের মধ্যে অফিসে জমা হওয়া হজযাত্রীদের নামের পুলিশ ছাড়পত্র ও স্বাস্থ্যগত পরীক্ষার তালিকা সংশ্লিষ্টদের কাছে পাঠাবে। সচিব বলেন, ৩০ সেপ্টেম্বরের (সম্ভাব্য ২০ শাওয়াল) মধ্যে বেসরকারি এজেন্সিগুলোকে বাড়িভাড়া সম্পন্ন করে সরকারকে জানাতে হবে। — প্রথম আলো তারিখ: ১৪-০৪-২০১০ |
|
NO TRANSLATION AVAILABLE
তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে এবার হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে বলে এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেছে। 'বেসিস সফটএক্সপো ২০১০' মেলা চলাকালীন গত বৃহস্প্রতিবার (১১-০২-২০১০) রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব কামালউদ্দিনের এর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ৬০ হাজার হজযাত্রী হজ পালন করতে যান। হজযাত্রীদের সহায়ক (www.hajj.gov.bd) ওয়েব সাইটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে হজ্জ ব্যবস্থাপনা সিসটেম ও ওয়েবসাইটি বিজনেস অটোমেশন লি: উন্নয়ন, তথ্য হালনাগাদ ও ব্যবস্থাপনা সামপ্রতিকরণ করছে।
এই ওয়েব সাইটের সাথে সাথে বিজনেস অটোমেশন হজ্জ সংক্রান্ত তথ্য সেবা ও গওঝ রিপোর্টের মাধ্যমে হজ্জ ব্যবস্থাপনাকে সহজ সাধ্য করেছে। এই ওয়েবসাইটের সাথে বিভিন্ন সংস্থাকে সংশ্লিস্ট করে একে আরো তথ্য নির্ভর করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব কামালউদ্দিন জানান, হাজীদের প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইটে সংরক্ষন করা হয়েছে। হজের সময় এই ওয়েবসাইটি হাজীর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সংশ্লিস্টদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছে। এ ওয়েবসাইটের মাধ্যমে সুবিধাভোগীরা নির্ভরযোগ্য তথ্য পেয়েছেন, হাজীর তথ্য অবস্থান সমর্্পকে জানার জন্য ওয়েবসাইটে গিয়ে নাম, থানা, জেলা, পাসপোর্ট নম্বর বা নামের অংশ বিশেষ নিয়ে সার্চ দিলে তার সম্পর্কে ছবি সহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। নির্দিস্ট ওয়েবসাইটে (www.hajj.gov.bd) হজনীতি,হজ প্যাকেজ, হজফরম, হজগাইড নিয়মাবলী মক্কা, মিনা, আরাফা মদিনার ম্যাপ, যেকোন হাজীকে খুজে পাওয়া, হাজির জেলা, ফ্লাইট সময়সূচি, হাজীদের স্বাস্থ্য, সরকারি অনুমোদিত হজ এজেন্সির তালিকা, সৌদি আরবে সংশ্লিস্ট দপ্তরে যোগাযোগের ঠিকানা, হজ সম্পর্কিত বিষয় বিভিন্ন তথ্যাবলী পেয়ে থাকেন। |
|
NO TRANSLATION AVAILABLE
হজ প্রতিনিধি দলের সৌদিআরব ত্যাগ হজ ব্যবস্থাপনাকে আরো সুসংহত করতে হজ প্রতিনিধি দল সৌদিআরবে কাজ করেছেন। বাংলাদেশ থেকে এবার ৫৮ হাজারের বেশি হজযাত্রী সুষ্ঠুভাবে হজ পালন করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে ১১ সদস্যের হজ প্রতিনিধি দল দায়িত্ব পালন শেষে দেশে ফিরেন ৩ ডিসেম্বর। |
|
...বিস্তারিত পড়ুন...
|
|
NO TRANSLATION AVAILABLE
পবিত্র হজপালন শেষ করে হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন পবিত্র হজপালন শেষ করে হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন । বাংলাদেশ বিমানের একটি সিডিউল ফ্লাইট ( বিজি ০৩৬) হাজিদের নিয়ে ঢাকার জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে ১ ডিসেম্বর সন্ধে সাড়ে ৬ টায় অবতরন করেছে। হাজিরা সফল ভাবে হজ করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন । একই সঙ্গে হাজিরা জানিয়েছেন সবাই সুস্থ আছেন। |
|
NO TRANSLATION AVAILABLE
মিনায় হাজিদের পশু কোরবানি, শয়তানকে পাথর নিক্ষেপ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় হাজিরা গতকাল মিনায় কোরবানি দিয়েছেন। কেউ নিজে, কেউবা প্রতিনিধির মাধ্যমে পশু কোরবানি দেন। তাঁরা বড় শয়তানের প্রতীকী প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ করেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আল্লাহর মেহমানেরা আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যান। সেখানে তাঁরা রাতভর ইবাদত-বন্দেগি করে গতকাল শুক্রবার ফজরের নামাজ আদায় করে আবার মিনায় ফিরে যান। |
|
...বিস্তারিত পড়ুন...
|
|
NO TRANSLATION AVAILABLE
লাখ লাখ মুসলমান হজ পালন করলেন পাপমুক্তি ও আশুদ্ধির আকুল বাসনায় বিশ্বের প্রায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান গতকাল ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ পালন করেছেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত মক্কা নগরী থেকে ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে লাখো কণ্ঠে ধ্বনিত হয়েছে এক সুরÑ‘লাব্বাইকা, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুল্ক লা শারিকা লাকা ।’ অর্থাৎÑ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ হাজিদের সমবেত ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পাহাড়ঘেরা আরাফাতের প্রান্তর। |
|
...বিস্তারিত পড়ুন...
|
|
NO TRANSLATION AVAILABLE
1. মিকাত: ইহরাম বাধার স্থান৷ 2. তাওয়াফ-ই–জিয়ারত: খালি পায়ে কাবা ঘরের চতুর্দিকে অপেক্ষাকৃত দ্রুতবেগে চারবার এবং ধীর গতিতে তিনবার প্রদক্ষিণ (তাওয়াফ) করা৷ 3. ৮ই জিলহজ্জ: মিনায় গমন এবং তাবুতে রাত্রী যাপন৷ 4. ৯ই জিলহজ্জ: উকুফ - আরাফাতে গমন এবং সারাদিন ইবাদত বন্দেগীতে কাটানো৷ 5. মুজদালিফায় রাত্রীযাপন এবং সেখান হইতে কঙ্কর সংগ্রহ করা৷ 6. ১০ই জিলহজ্জ: নির্ধারিত স্থানে জামারায় শয়তানের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ করা৷ 7. ১০ অথবা ১১ই: জিলহজ্জ তাওয়াফ এ জিয়ারত সম্পন্ন করা (২য় পর্যায়)৷ 8. ১১ অথবা ১২ই: জিলহজ্জ জামারায় কঙ্কর নিক্ষেপ করা (৬ষ্ঠ পর্যায়)৷ 9. বিদায়ী তাওয়াফ: মক্কা ত্যাগের পূর্বে কাবা ঘর ৭ বার প্রদক্ষিন করা৷
Discovery Channel Program - Revealed The Hajj |
|
...বিস্তারিত পড়ুন...
|
|
NO TRANSLATION AVAILABLE
All the Hajis now are at Arafah. They are passing time in prayer and religious discussion. Bangladeshi Hajis starts their journey from Mina to Arafah at the late of night to reach early. After reaching at Arafah first of all Bangladeshi Hajis pray for all the Muslim Ummah specially for the peace and prosperity of Bangladesh. This prayer is lead by the Professor Mawlana Mohammad Salah Uddin, the Khatib of Baitul Mukarram, the National Mosque of Bangladesh. |
|
|
|