মতামত

এই সাইটটি নিয়মিত আপডেট করা হচ্ছে। সাইটি উন্নত করতে আপনার পরামর্শ সাদরে গ্রহন করা হবে। পরামর্শ পাঠাতে আমাদের মেইল করুন-info@hajj.gov.bd

Newsletter

 

ওয়েবসাইটে হজ্জযাত্রীদের পাসপোর্ট তথ্য সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি

সম্মানিত সকল হজ্জ এজেন্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওয়েবসাইটে হজ্জযাত্রীদের শুধুমাত্র পাসপোর্ট সংক্রান্ত তথ্য আগামী ০৪/০৯/২০১১ইং তারিখ বিকাল ৪:০০টা পর্যন্ত সংশোধন করতে পারবেন৷

 

হজ্জযাত্রীদের পাসপোর্ট এবং অন্যান্য তথ্য সংশোধন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

সম্মানিত সকল হজ্জ এজেন্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওয়েবসাইটে হজ্জযাত্রীদের তথ্য আগামীকাল ২৭-০৮-২০১১ইং তারিথে  সকাল ১১:০০টা হইতে দুপুর ১:০০টা পর্যন্ত Edit এবং Delete করতে পারবেন৷ যে সকল হজ্জ এজেন্ট পাসপোর্ট এবং অন্যান্য তথ্য এথনো সংশোধন করেননি উক্ত সময়ের মধ্যে আপনারা হজ্জযাত্রীদের পাসপোর্ট এবং অন্যান্য তথ্য সংশোধন করতে পারবেন৷

 

ভিসা লজমেন্ট এবং বারকোড প্রিন্টিং সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ

সম্মানিত সকল হজ্জ এজেন্টকে জানানো যাচ্ছে যে, হজ্জ ব্যবস্থাপনায় ভিসা লজমেন্ট এবং বারকোড প্রিন্টিং সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ আগামী ২৩ আগস্ট ২০১১ইং তারিখ সকাল ১১:০০টায় ঢাকাস্থ আশকোনা হজ্জ ক্যাম্পের ইমিগ্রেশন কক্ষে অনুষ্ঠিত হবে। যারা এখনো ভিসা লজমেন্ট সফটওয়্যারটি সংগ্রহ করেননি তারা অবশ্যই আসার সময় ফরম্যাট করা কমপক্ষে ৫১২ মেগাবাইট ধারন ক্ষমতাসম্পন্ন একটি পেনড্রাইভ সঙ্গে নিয়ে আসবেন।

 

ওয়েবসাইটে হজ্জযাত্রীদের তথ্য এবং পাসপোর্ট নম্বর সংশোধনের জন্য জরুরী বিজ্ঞপ্তি 

সম্মানিত সকল হজ্জ এজেন্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওয়েবসাইটে হজ্জযাত্রীদের তথ্য এবং পাসপোর্ট নম্বর সংশোধনের জন্য  এইচ এম এস সিস্টেম আগামী ২৪ আগস্ট ২০১১ইং তারিখ পর্যন্ত উম্মুক্ত থাকবে। উক্ত তারিখের মধ্যে হজ্জযাত্রীদের সকল তথ্য বিশেষত পাসপোর্ট নম্বর সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত তারিখের পরে কোন আবেদন এবং সংশোধন গৃহীত হবেনা।
হাজির নাম, পিতা/স্বামীর নাম সঠিক থাকলে স্পেশাল ব্রাঞ্চকে ডাটা প্রদান করা যাবে৷ কোন হাজির পাসপোর্ট এর তথ্য না থাকলে সংশ্লিষ্ট হাজির মোবাইল নম্বর পাসপোর্ট নম্বর হিসাবে ব্যবহার করা যাবে, কোনক্রমেই অন্য কোন হাজির পাসপোর্ট নম্বর এক্ষেত্রে ব্যবহার করা যাবে না৷

 

ভিসা লজমেন্টের সফটওয়্যার সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

সম্মানিত হজ্জ এজেন্টগণ, ভিসা লজমেন্টের সফটওয়্যারটি ঢাকাস্থ হাজি ক্যাম্প এর আইটি রুম থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে৷ আসার সময় অবশ্যই ফরম্যাট করা কমপক্ষে ৫১২ মেগাবাইট ধারনক্ষমতা সম্পন্ন একটি পেনড্রাইভ নিয়ে আসবেন৷

 
আরও আর্টিকেল...
«শুরুপূববর্তী12345678910পরবর্তীশেষ»

JPAGE_CURRENT_OF_TOTAL