|
" দেশব্যাপী হজ্জযাত্রী সমাবেশঃ পরামর্শ ও দিকনির্দেশনা, পাসপোর্ট ও ফরম গ্রহন, তত্ত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষন, প্রাথমিক স্বাস্হ্য সচেতনতা ও হজ্জযাত্রীদের গ্রুপ গঠন, হজ্জের পুস্তক ও গাইডলাইন বিতরন কর্মসূচী" |
|
হজ্জ প্যাকেজ-২০১২ খ্রিঃ (১৪৩৩ হিজরী) |
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ অক্টোবর ২০১২ খ্রিঃ (৯ যিলহজ্জ ১৪৩৩ হিজরী) তারিখে ২০১২ খ্রিঃ (১৪৩৩ হিজরী) সনের পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে। সরকারি ব্যবস্থাপনায় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ্জ এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ্জব্রত পালনের জন্য সৌদি আরব গমন করা যাবে। বাংলাদেশ হতে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০,০০০ (দশ হাজার) ও বেসরকারি ব্যবস্থাপনায় ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) সর্বমোট ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) জন হজ্জযাত্রী পবিত্র হজ্জব্রত পালনের জন্য সৌদি আরব গমন করতে পারবেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন |
|
দরপত্র বিজ্ঞপ্তিঃ পণ্য ও সেবা ক্রয়, সরবরাহ ও পরিবহন।নং-ধবিম/হঃশাঃ/১-৮/২০১১/১৮৪, তারিখ-২৫/০৩/২০১২ খ্রিঃ । |
মোয়াচ্ছাছা আইটি প্রধানের সাথে বাংলাদেশের হজ্জ প্রশাসনিক দলের দলনেতার পর্যালোচনা সভা
আজ ১৮ ডিসেম্বর ২০১১ খ্রিঃ তারিখে বাংলাদেশ হজ্জ প্রশাসনিক দলের দলনেতা, জনাব মোঃ বজলুল হক বিশ্বাস এবং আইটি দলের দলনেতা, জনাব মোঃ রেজাউল করিম মোয়াচ্ছাছার আইটি প্রধান, জনাব ওসামা দানিশের সঙ্গে বাংলাদেশী হাজীদের হালনাগাদ পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বিশেষ আলোচনা সভায় মিলিত হন। জনাব ওসামা দানিশ আলোচনা সভায় বাংলাদেশী হাজীদের সম্পর্কে নিম্নোক্ত তথ্য প্রদান করেনঃ
-
বহির্বিশ্বে নিবাসী বাংলাদেশীসহ বাংলাদেশী হাজী সংখ্যাঃ ১,০৬,৩০২ জন ( তথ্য সূত্রঃ মোয়াচ্ছাছা)।
-
বাংলাদেশ হতে আগত হাজী (বহির্বিশ্বে নিবাসী বাংলাদেশী ব্যতীত) সংখ্যাঃ ১,০৫,৬১৭ জন।
-
১৮ ডিসেম্বর ২০১১ খ্রিঃ তারিখ পর্যন্ত বাংলাদেশে প্রত্যাগত হাজী সংখ্যাঃ ১,০৪,৫৫৩ জন।
-
মৃত হাজীর সংখ্যা ১৩১ জন৷
-
মোয়াচ্ছাছার নিকট জমাকৃত পাসপোর্ট সংখ্যাঃ ৯৩৩ টি। অর্থাত বাংলাদেশ হতে আগত মোট ১,০৫,৬১৭ হাজীর মধ্যে আজ পর্যন্ত ৯৩৩ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেননি।
বিঃ দ্রঃ প্রতিদিন কিছু কিছু হাজী মোয়াচ্ছাছা থেকে পাসপোর্ট সংগ্রহ করে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন অর্থাত ফিরে যাওয়ার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। |
মদিনা হজ্জ মিশনের মৌসুমী হজ্জ অফিসারের মদীনার বিভিন্ন অফিস এর প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাত্কার
অদ্য ১২ই ডিসেম্বর মদিনা হজ্জ মিশনের মৌসুমী হজ্জ অফিসার জনাব জাহাঙ্গীর আলম মদীনা আনসার হাসপাতাল, আদিল্লা হেল্থ সেন্টার অফিস, মক্তব বাংলাদেশ অফিস এর প্রধানদের সাথে এক সৌজন্য সাক্ষাত্কারে মিলিত হন। সাক্ষাত্কার বাংলাদেশী হাজীদের উন্নতর সেবা প্রদান করার জন্য উক্ত অফিসগুলোর প্রধানদের প্রশংসা করা হয়। হব্জ ১৪৩২ হিজরী সুন্দর ভাবে সমাপ্ত হওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রদান করা হয় । উক্ত সাক্ষাত্কার অনুষ্ঠানে হজ্জ মিশনের অনুবাদক, আই টি কর্মকর্তা, মিশনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। |
|
|
|
|
|
JPAGE_CURRENT_OF_TOTAL |