মতামত

এই সাইটটি নিয়মিত আপডেট করা হচ্ছে। সাইটি উন্নত করতে আপনার পরামর্শ সাদরে গ্রহন করা হবে। পরামর্শ পাঠাতে আমাদের মেইল করুন-info@hajj.gov.bd

Newsletter

 


হজ্জ প্রতিনিধি দলটি মক্কা, মদিনায় বাংলাদেশ থেকে আগত সকল হজ্জযাত্রীর হজ্জ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম তদারকি করবেন। এসময় তাঁরা জেদ্দা, মক্কা এবং মদিনা হজ্জ মিশন পরিদর্শন করবেন। হজ্জযাত্রীদের জন্য সরকার ঘোষিত বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তির বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষন করবেন। মক্কা ও মদিনা বিভিন্ন বাড়িতে ও মিনার তাবুতে হজ্জযাত্রীদের সুযোগ-সুবিধা ঘুরে দেখবেন। এছাড়াও প্রতিনিধি দলটির সৌদি হজ্জ মন্ত্রণালয় কতৃপক্ষের সাথে শুভেচ্ছা  ও মতবিনিময় সভায় মিলিত হবার কথা রয়েছে।


প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেনঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালেয়র মাননীয় সচিব কাজী হাবিবুল আওয়াল, বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল জনাব আহমেদ আতাউল হাকিম, অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সচিব ইকবাল মাহমুদ, পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক, অতিরিক্ত আইজিপি স্পেশাল ব্রাঞ্চ জাবেদ পাটোয়ারী, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।