মোয়াচ্ছাছা চেয়ারম্যানের সাথে হজ্জ প্রশাসনিক দলের দলনেতা এবং কাউন্সিলর হজ্জ এর বিশেষ সভা অনুষ্ঠিত

১৩ অক্টোবর ২০১১ খ্রিঃ বাংলাদেশ হজ্জ প্রশাসনিক দলের দলনেতা জনাব মোঃ নূরুল আমিন এবং কাউন্সিলর হজ্জ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান দক্ষিন এশীয় সেবা সংস্থা (মোয়াচ্ছাছা) কার্যালয়ে মোয়াচ্ছাছা এর চেয়ারম্যান জনাব আদনান মোহাম্মদ আমিন কাতেব এর সাথে একটি বিশেষ সভায় মিলিত হন। উক্ত সভায় বাংলাদেশের পক্ষ থেকে হজ্জযাত্রীদের আরোও বেশি সুযোগ সুবিধা দান, হজ্জযাত্রীদের সেবা বৃদ্ধি করা, যাতায়াতের জন্য উন্নতমানের বাস বরাদ্দ, মিনায় স্থান বরাদ্দ পূর্বের চেয়ে বাড়ানোর জন্য অনুরোধ করা হয়। পরে প্রশাসনিক দলের দলনেতা এবং কাউন্সিলর হজ্জ মহোদয় দক্ষিন এশীয় সেবা সংস্থার বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক এবং কেন্দ্রিয় কমিটির সদস্য জনাব রাফাত ইসমাইল বদর এর সাথে একই বিষয়ে অনুরূপ একটি সভায় মিলিত হন।
|